× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন নিয়ে আবারও দুঃসংবাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০৮ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ সোমবারও (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। প্রস্তাব দেরিতে পাঠানোয় অনুমোদনেও বিলম্ব হবে। ফলে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকাও দেরিতে যাবে।

সোমবার (৩০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গত ২৮ মার্চ অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিটের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এখন এটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই কার্যক্রম শেষ মার্চের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন জানান, ‘মার্চের বেতনের প্রস্তাব নিয়ে ইএমআইএস সেল কাজ করছে। তারা এখনো প্রস্তাবনা প্রস্তুত করতে পারেনি। ফলে এটি এখনো মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল এ বিষয়ে একটি আপডেট দিতে পারব।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাইবাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Link copied!