× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:৩২ পিএম

বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ৩১ হাজার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:৩২ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৬ সালের পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে। সারা দেশে সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ ও ১০ হাজার ৮৯৩ জন নারী।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

Link copied!