× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০১:০০ পিএম

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে সুসংবাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০১:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর এসেছে—এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে চারটি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে, ফলে আজ সোমবার (৪ মে) থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক শাখা থেকে তাদের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

রোববার (৩ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

এর ফলে শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।– এক প্যারার নিউজ ইন্ট্রো তৈরী করে দাও

 

Link copied!