× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

বাউবির এলএলবি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ‘বিদায় অনুষ্ঠান’ বৃহস্পতিবার (৭ মে) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বাউবির এলএলবি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ভিসি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে মানুষ হলেও প্রকৃত মানুষ হতে হলে জ্ঞান চর্চা, সদিচ্ছা ও দেশপ্রেমের প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে বাউবির কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হয়েছে। অনেক শিক্ষার্থী প্রবাসে থেকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বাউবির শিক্ষার্থীদের মধ্যে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও রয়েছেন।

আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে এবং ভবিষ্যতে ফ্যাকাল্টির সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের সত্য, ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, বাউবির শক্তিশালী ব্র্যান্ডিং প্রয়োজন এবং শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে। পরে তিনি অ্যালামনাই গঠন ও ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাউবির সঙ্গে তাদের সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। তারা সবসময় বাউবি পরিবারের অংশ হয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের দ্বার তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী।

সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আইন শিক্ষা কেবল পেশাগত জীবনের প্রস্তুতি নয়, বরং ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাউবির শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিচারব্যবস্থা ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে। পাশাপাশি তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. নাসির উদ্দিন, স্কুল অব ল এর প্রভাষক রিচিমনি প্রমা ও সজল আহমেদ, বাউবি ল এর প্রাক্তন শিক্ষার্থী ইটিভির সাংবাদিক হারুন উর রশীদ, ঢাকা জর্জ কোর্টের অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, অ্যাডভোকেট সুমন পারভেজ, অ্যাডভোকেট কাজল রায় এবং অ্যাডভোকেট শরীফ খান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী লিটন হোসেন ও তাসনুভা তুশিন। অনুষ্ঠানে ৮ম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যসহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যসহ অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!