× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫৭ পিএম

ঢাবি প্রক্টরের পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫৭ পিএম

অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ । ছবি : সংগৃহীত

অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ । ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। 

রোববার (১০ মে) উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রটি আজ থেকেই কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার নিয়মিত একাডেমিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তার জন্য সম্মানের ছিল বলে তিনি উল্লেখ করেন।

পদত্যাগ প্রসঙ্গে সাইফুদ্দিন আহমেদ বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর পরবর্তী প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!