× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১১:৩৭ এএম

যেদিন উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১১:৩৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত রোববার (১৭ মে) মাউশির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মাউশি সূত্রে জানা গেছে, এবারের ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর তালিকা ও প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, উৎসব ভাতার প্রস্তাবটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ দ্রুত কাজ করছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ উৎসব ভাতার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

সাধারণত প্রতি ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকেরা উৎসব ভাতার সরকারি আদেশ (জিও)-এর জন্য অপেক্ষা করেন। এবার বেশ আগেভাগেই মাউশি থেকে প্রস্তাব পাঠানোয় নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষকরা এই অর্থ তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!