× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৪৫ পিএম

বাকৃবিতে ঈদের ছুটি ১০ দিন, হল বন্ধ ২৪ মে থেকে

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শিক্ষার্থীদের আগামী ২৪ মে সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৫ মে হতে ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরি দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হল প্রধানের অনুমতি নিয়ে কিছু কার্যক্রম ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে।

বিশেষভাবে হেলথ কেয়ার সেন্টার শুধু ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যক্রম নিয়মিত চলবে।

জরুরি প্রয়োজনে কোনো কর্মচারীকে ছুটি বা বন্ধের দিনেও কাজে নিয়োজিত রাখা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন বিভাগ, শাখা, অফিস ও খামারে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে ভোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!