× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:০৮ পিএম

প্রভাব খাটিয়ে ছেলেকে এইচএসসিতে জিপিএ-৫, শিক্ষাবোর্ডের সাবেক সচিব কারাগারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:০৮ পিএম

নারায়ন চন্দ্র নাথ। ছবি- সংগৃহীত

নারায়ন চন্দ্র নাথ। ছবি- সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় নিজের ছেলের ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, হাইকোর্ট থেকে পাওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হলে নারায়ণ চন্দ্র নাথ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহীন জানান, জালিয়াতির মামলায় আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ঘটনার পেছনের গল্প-২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ২০২৩ সালের ২৬ নভেম্বর। মামলার অভিযোগে বলা হয়েছে, ফল প্রকাশের আগেই নারায়ণ চন্দ্র নাথ ও তার সহযোগীরা চক্রান্ত করে ছেলে নক্ষত্র দেবনাথের ফল পরিবর্তন করেন।

নক্ষত্র চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে বাংলা ছাড়া সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে ছিলেন। কিন্তু বাংলায় ‘এ’ পেয়েও অতিরিক্ত বিষয়ের পয়েন্টের মাধ্যমে সামগ্রিকভাবে জিপিএ-৫ দেখানো হয়।

পরিবারের পক্ষ থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে গিয়ে দেখা যায়, আগেই ১২টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। পরে নারায়ণ চন্দ্র নাথের স্ত্রী বনশ্রী নাথ ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ফলে বিতর্ক আরও জোরালো হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযুক্ত আরও তিনজন সেই সময় বোর্ডের দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Link copied!