× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০১:১৭ পিএম

এমপিওভুক্তির জন্য ৪৬ শিক্ষককে আবেদন পাঠানোর নির্দেশ অধিদপ্তরের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০১:১৭ পিএম

ক্লাসরুমে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা। ছবি- সংগৃহীত

ক্লাসরুমে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা। ছবি- সংগৃহীত

এমপিওভুক্তির জন্য প্রাথমিক সুপারিশকৃত ৪৬ জন শিক্ষকের আবেদন পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৮ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩/১১/২০১১ তারিখের পরে শ্রেণি/শাখা/ট্রেড/স্পেশালাইজেশন অনুমোদন বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১১ জন এবং এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের ৩৫ জনসহ মোট ৪৬ জন শিক্ষক/প্রভাষকদের এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে।

তাই তাদের এমপিওভুক্তির কার্যক্রমের জন্য স্মারক নং-৫৭,০৩,০০০০..০১১.০০.০২৮,২২-১৩৫৮ তারিখ- ২২/১০/২০২৩ খ্রি. প্রকাশিত এমপিও চেক লিস্ট অনুযায়ী সংযুক্ত তালিকায় যাদের নাম রয়েছে সেসব শিক্ষক/প্রভাষকদের এমপিও আবেদন প্রয়োজন।

এ অবস্থায় তাদের এমপিওভুক্তির কার্যক্রমের জন্য এমপিও চেক লিস্ট অনুযায়ী ৪৬ জন শিক্ষক/প্রভাষকদের এমপিও আবেদন মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Link copied!