× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৩ পিএম

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর এ মন্ত্রণালয়ে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমানকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নম্বর-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

Link copied!