× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩২ পিএম

চাকসুতে ভোটের দিনে যেসব নির্দেশনা মানতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩২ পিএম

চাকসু ভবন। ছবি- সংগৃহীত

চাকসু ভবন। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের দিনের বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের অবশ্যই এসব নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।

ভোটের দিনে কেবল নির্ধারিত প্রবেশপয়েন্ট থেকে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। প্রবেশপয়েন্টগুলো হলো- কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নম্বর গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্ব পাশে) এবং শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)। ক্যাম্পাসে ঢোকার সময় প্রত্যেক ভোটারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। প্রথম বর্ষের শিক্ষার্থীরা বৈধ ব্যাংক পে-স্লিপ দেখিয়ে প্রবেশ করতে পারবেন।

নির্ধারিত কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের আইডি কার্ড দেখিয়ে ফটক পার হতে হবে। আগে থেকেই চাকসুর ওয়েবসাইট থেকে নিজের ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান দেখে নেওয়া উচিৎ। ভোট শেষে প্রার্থীরা নিজ হলে ফিরে যেতে পারবেন না।

কক্ষে প্রবেশের পর ভোটারদের আইডি কার্ড ও ছবিযুক্ত ভোটার তালিকা মিলিয়ে নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করবেন এবং পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে। এর মধ্যে চারটি কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য এবং একটি সংশ্লিষ্ট হল সংসদের জন্য।

ভোটাররা পাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করে নির্ধারিত কলম দিয়ে পছন্দমতো প্রার্থীর নামের পাশে থাকা বৃত্ত পূর্ণরূপে ভরাট করবেন।

প্রতিটি পদে কেবল নির্ধারিত সংখ্যক বৃত্ত ভরাট করা যাবে, নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫টি, হল সংসদে সর্বোচ্চ ৩টি এবং হোস্টেল সংসদে সর্বোচ্চ ৩টি। বেশি ভোট দিলে শুধুমাত্র সেই পদে ভোট বাতিল হবে, অন্য পদে দেওয়া ভোট বৈধ থাকবে।

ভোট শেষে ভোটারদের নিজ হাতে ব্যালট নির্দিষ্ট বাক্সে ফেলতে হবে। চাকসুর চারটি ব্যালট যথাক্রমে ১, ২, ৩ ও ৪ নম্বর বাক্সে এবং হল সংসদের ব্যালট সংশ্লিষ্ট হলের নাম লেখা বাক্সে দেওয়া হবে। ব্যালট জমা দেওয়ার পর ভোটারদের নির্ধারিত বিকল্প পথে কেন্দ্রে থেকে বের হতে হবে, যাতে শৃঙ্খলা ও ভোটের প্রবাহ বজায় থাকে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণকালে নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট, রোভার স্কাউট ও নিরাপত্তা সদস্যদের প্রতি শৃঙ্খলাপূর্ণ ও ভদ্র আচরণ করার আহ্বান জানিয়েছে। কেন্দ্রে ভিড় কম থাকলে নিজ হলের ভোটাররা অফিসিয়াল ড্রেস ও আইডি কার্ড দেখিয়ে নির্বাচন কর্মকর্তার অনুমতিতে লাইন ছাড়াও ভোট দিতে পারবেন।

ভোটের দিন কোনো ধরনের চাপ, প্রলোভন বা বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করতে হবে ০১৮১৯৩৮৭১২২ ও ০১৮২২৯০৭৭৬১৪ নম্বরে।

রূপালী বাংলাদেশ

Link copied!