× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৫০ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৫০ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাউশি। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাউশি। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে মাউশি। পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ‘পরিশিষ্ট-ঘ’-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। এ  ক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। এ ক্ষেত্রে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

পরিপত্রে আরও বলা হয়, নতুন এ যোগ্যতা নির্ধারণের ফলে শিক্ষক নিয়োগে মানোন্নয়ন ঘটবে এবং সারা দেশে একীভূত মানদণ্ডে শিক্ষক বাছাই নিশ্চিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!