× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:১২ পিএম

বাড়তি বাড়িভাড়াসহ এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের জিও জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি দেওয়া সাড়ে ৭ শতাংশ হারে (কমপক্ষে দুই হাজার টাকা) বাড়িভাড়া রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

দেলাওয়ার হোসেন আজিজী লিখেছেন, সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়াসহ স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাড়িভাড়ার নতুন যুগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

গত অক্টোবরে টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশসহ ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

Link copied!