× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১০:২৬ পিএম

হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১০:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি এবং হাদীর সুস্থতা কামনা করে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টারিম ইন্টারিম, লজ্জা লজ্জা’, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টারিম কি করে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কি করে’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘হাদী ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’–সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বলেন, ‘আমাদের হাদী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে—অনেক অপরাধী পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরেও কেন এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি—আমরা তার জবাব চাই। আজকের হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার তীব্র দাবি জানাই।’

আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘ওসমান হাদী ভাই যেদিন থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন, সেদিন থেকেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—হাদী ভাইয়ের ওপর যারা হামলা করেছে তারা চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সর্দার। এক হাদীকে গুলি করে সংগ্রামী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না; দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ-কোটি হাদীর আবির্ভাব হবে।’

Link copied!