× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:২৭ পিএম

ভর্তি পরীক্ষায় ফোনে এআই ব্যবহার, শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:২৭ পিএম

আটক দিব্য জ্যোতি সাহা। ছবি : রূপালী বাংলাদেশ

আটক দিব্য জ্যোতি সাহা। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে স্মার্টফোনে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনা ঘটে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাবির জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে। বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক অবস্থায় রয়েছেন।

অসদুপায় অবলম্বনকারী ওই শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়, তবে স্থায়ী বাসা খুলনায়। তার বাবা ড. সাহা চঞ্চল কুমার, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মা অল্পনা সাহা একজন গৃহিণী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালীন এক কেন্দ্রের পরিদর্শক তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন।

দেখা যায়, শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটি ছবি তুলছেন। পরে পরিদর্শক কাছে গিয়ে দেখেন, তিনি ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

অভিযুক্ত শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম, তবে লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর কখনো এমন কাজ করব না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন জানান, প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রের পরিদর্শকরা এক শিক্ষার্থীকে মোবাইল, এয়ারপডসহ আটক করেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের একটি ছবি তোলার আলামত পান। ছবিটি কোথাও পাঠানো হয়নি। তবে তিনি ‘ডিপসিক’ নামক এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!