× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৩ এএম

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৩ এএম

রুয়েট গেট। ছবি : সংগৃহীত

রুয়েট গেট। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ হয়।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল দেখতে পারবেন রুয়েটের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইট থেকে (admission.ruet.ac.bd)। ভর্তিবিষয়ক কার্যক্রমের পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরিক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।

এর আগে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এ দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%)।

ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল—পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি। অপরদিকে ‘খ’ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঘটনা সামনে এলেও রুয়েটে এ ধরনের কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবারের একক ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত পাঁচটি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।

মেধার এই প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!