সোনারগাঁও ইউনিভার্সিটির সামার–২০২৬ সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-এর ওপর ৪০ শতাংশ ছাড়ে মাসব্যাপী তিনটি অনুষদের ১৩ বিভাগে ২১ বিষয়ে ভর্তি মেলা চলছে। সম্প্রতি ইউনিভার্সিটির পান্থপথ–গ্রীনরোডে এ ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
ভর্তি মেলা উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর এবং দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষাথীরা।
সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিভাগ রয়েছে।
ব্যবসা অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ চালু রয়েছে।
কলা ও মানবিক অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী এলএলবি, এলএলএম, বিএ (অনার্স) ইন বাংলা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ অন্তর্ভুক্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন