× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৫২ পিএম

৩০ মিনিট লাগবে ফুটেজখোর আম্মারকে বের করে দিতে : রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৫২ পিএম

বক্তব্য দেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ক্যাম্পাস থেকে বের করে দিতে ছাত্রদল সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সমাবেশে শাকিলুর রহমান বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিসে তালা দেওয়া হয়েছে। এমনকি উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অফিসেও তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখতে এর প্রতিবাদে বিবৃতি দিয়েছি। সাধারণ শিক্ষার্থীরা সেটিকে স্বাগত জানিয়েছে। অথচ রাকসুর কতিপয় ফুটেজখোর নেতা আমাদের প্রতিবাদলিপির বিরুদ্ধে কথা বলেছেন।’

সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ছাত্রদলের সঙ্গে লাগতে আসবেন না। পুরো রাজশাহীর দরকার নাই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম, সক্ষম, সক্ষম।’

এদিকে, শিক্ষকদের নিরাপত্তা চেয়ে উপাচার্যের সঙ্গে বিএনপিপন্থি শিক্ষকদের বৈঠক এবং ছাত্রদল নেতা শাকিলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আল্টিমেটাম দিলাম, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢোকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখব, এতে রেগে গেল ক্যাম্পাসের ছাত্রদল আর বিএনপি। ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিল, বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিল তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে।’

ছাত্রদল নেতা শাকিলুর রহমানের বক্তব্য প্রসঙ্গে আম্মার আরও লেখেন, ‘ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিল ৩০ মিনিটে তালা মেরে দিবে। চাচা শুনেন, ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত এই ক্যাম্পাসে পড়ে থেকে বোঝা হব না। একদিন থাকলেও থাকার মতো করেই থাকব। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করব, সাহস থাকলে আসো চান্দাভাই।’

উল্লেখ্য, সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি স্বাগত মিছিল আয়োজন করে। দুপুর দেড়টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে জননেতা তারেক রহমান দেশে ফিরছেন।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের মঙ্গল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন। ২৫ ডিসেম্বরের পর যারা সারা দেশে মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’

Link copied!