ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাককানইবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৫০ পিএম
আব্দুল্লাহ রিমন ও মো. রাসেল মিয়া।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমনকে সভাপতি এবং পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রাসেল মিয়াকে সেক্রেটারি হিসেবে মনোনীত করে করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ‘আমরা কখনোই লিডারশিপের জন্য শিবিরের রাজনীতি করি না। আমিও কখনো নেতৃত্ব পর্যায়ে আসবো—এমনটা ভেবে শিবিরের সঙ্গে যুক্ত হইনি। শিবিরে পদ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। আমার ওপর এত বড় দায়িত্ব অর্পিত হয়েছে; আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো দায়িত্ব সঠিকভাবে পালন করার।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রশিবিরের সকল জনশক্তিকে নিয়ে এগিয়ে যেতে চাই। সেই সঙ্গে সকলের সহায়তা ও দোয়া কামনা করছি, যেন আমি সবাইকে নিয়ে সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি।’