× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৮ এএম

জকসু নির্বাচনের ছয় কেন্দ্রের ফল

শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৮ এএম

শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল। ছবি : সংগৃহীত

শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ছয়টির ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ভিপি, জিএস, এজিএসসহ শীর্ষ তিনটি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান-সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের এ দুটি কেন্দ্রের ফল ঘোষণা করেন। এর আগে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।

ভিপি (সহসভাপতি) পদ

ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এই ছয় কেন্দ্র মিলিয়ে মোট ৫৮৫ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদ

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ছয় কেন্দ্র মিলিয়ে ৫৭৭ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২৭৭ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদ

এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ছয় কেন্দ্রে মোট ৫১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট।

প্রকাশিত কেন্দ্রের ফলগুলো হচ্ছে

ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্র : এই কেন্দ্রে ভিপি পদে অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট। 

জিএস পদে অদম্য জবিয়ানদের আব্দুল আলিম আরিফ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে খাদিজাতুল কুবরা ৪৫ ও ইভান তাহসিভ ৩৯ ভোট পেয়েছেন। এজিএস পদে অদম্য জবিয়ানদের মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে জয়ী হন, যেখানে এবিএম তানজিল ৮৫ ও শাহীন মিয়া ১২ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগ কেন্দ্র : ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট ও কিশোয়ার সাম্য ১৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে খাদিজাতুল কুবরা ৭৩ ও ইভান তাহসিভ ৪৬ ভোট পেয়েছেন। এজিএস পদে এই কেন্দ্রে চমক দেখিয়েছেন নির্ভীক জবিয়ানদের এবিএম তানজিল। তিনি ১২৬ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে মাসুদ রানা পান ১০২ ভোট ও শাহীন মিয়া ২৭ ভোট।

লোকপ্রশাসন বিভাগ কেন্দ্র : ভিপি পদে এই কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব ১৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অদম্য জবিয়ানদের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট এবং কিশোয়ার সাম্য ১৭ ভোট। 

জিএস পদে আব্দুল আলিম আরিফ (১২৩ ভোট)। খাদিজাতুল কুবরা ও ইভান তাহসিভ পেয়েছেন যথাক্রমে ৬২ ও ৫৯ ভোট। এজিএস পদে ১৩০ ভোট পেয়ে জয়ী হন মাসুদ রানা। এবিএম তানজিল পেয়েছেন ১০৬ ও শাহীন মিয়া ২৫ ভোট।

ফার্মেসি বিভাগ কেন্দ্র : এই কেন্দ্রে শীর্ষ তিনটি পদেই বড় ব্যবধানে জয়ী হয়েছে অদম্য জবিয়ান প্যানেল। ভিপি পদে রিয়াজুল ইসলাম (৭৮ ভোট), জিএস পদে আব্দুল আলিম আরিফ (৮৩ ভোট) এবং এজিএস পদে মাসুদ রানা (৭৮ ভোট) পেয়ে প্রথম হয়েছেন। এই কেন্দ্রে ছাত্রদলের এ কে এম রাকিব ৫৩, খাদিজাতুল কুবরা ২৬ এবং এবিএম তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ও ৫১ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোট পেয়েছেন ১৫৭। এ ছাড়া একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন ৯৪ ও ৩৯ ভোট। দুই বিভাগ মিলিয়ে রাকিব মোট ভোট পেয়েছেন ১৩৩।

জিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১১২ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে আলীম পেয়েছেন ৪৬ ভোট, খাদিজা পেয়েছেন ১৮ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোটে আব্দুল আলীম আরিফ ১৫৮, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭১।

এজিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট, তানজিল পেয়েছেন ৩০ ভোট। দুই বিভাগে মোট ভোটে মাসুদ রানা পেয়েছেন ১৪৭ এবং তানজিল পেয়েছেন ১১০।

রূপালী বাংলাদেশ

Link copied!