× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

যৌন হয়রানিতে অভিযুক্ত রাবি শিক্ষক চাকরিচ্যুত

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। ছবি- রূপালী বাংলাদেশ

সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। ছবি- রূপালী বাংলাদেশ

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।’

প্রসঙ্গত, গত বছরের ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগী অধ্যাপক সাদিকুল সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটা আইডি থেকে পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়।

কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করে একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Link copied!