× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪০ পিএম

সাবেক প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাকসুর আলটিমেটাম 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামীকালের মধ্যে অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে ৩টায় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে, জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, মদদ দিয়েছেন কিংবা সমর্থন জানিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দাবিতে আমরা বহুবার স্মারকলিপি দিয়েছি, লিখিত আবেদন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার দায়িত্বে থেকেও তিনি বহু ক্ষেত্রে ছাত্রলীগের সন্ত্রাসীদের ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং ভিন্নমতাবলম্বীদের তাদের হাতে তুলে দেন, যারা পরে রাতের পর রাত নির্যাতনের শিকার হন।

ডাকসুর এই নেতা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তার (গোলাম রব্বানী) বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর নির্মম হামলার সময়ও তার প্রত্যক্ষ মদদ ও অংশগ্রহণ ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ৩ আগস্ট যখন সারা দেশে গণহত্যা চলছিল, তখন তিনি অপরাজেয় বাংলার সামনে সামনের সারিতে ব্যানার ধরে মানববন্ধন ও মিছিলে নেতৃত্ব দিয়ে গণহত্যার সমর্থন এবং ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার মদদ দিয়েছিলেন।

মোসাদ্দিক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান চাই। তবে আগামীকালের মধ্যে ড. গোলাম রব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু প্রশাসন যদি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতাকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!