× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২৯ পিএম

‘পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

রোববার (১৮  জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না। শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পাঁয়তারা করছে।

​তিনি লেখেন, ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নির্ধারিত সময়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। 

ডাকসু ভিপি লেখেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ ।

রূপালী বাংলাদেশ

Link copied!