× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:৫৬ পিএম

তিতুমীর কলেজ আইটি সোসাইটির ‘টেক কানেক্ট তিতুমীর’ অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিতে তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিএস) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘টেক কানেক্ট তিতুমীর’।  

সোমবার (০২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের দ্বিতীয় বিজ্ঞান ভবনে এই প্রযুক্তি বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন টেক সেশন, পাবিলিক স্পিকিং, লীডারশিপ সেশনের পাশাপাশি তিতুমীর কলেজ আইটি সোসাইটির নতুন ৬.১ ব্যাচের সদস্যদের নবীন বরণ, বছরব্যাপী টিসিআইটিএসের  কার্যক্রমে সর্বোচ্চ ভূমিকা রাখা মেম্বাদের ম্যাজিকাল মেম্বার অ্যাওয়ার্ড প্রদান এবং সদ্য প্রমোশন পাওয়া এক্সিকিউটিভদের এপোয়েনমেন্ট লেটার ও আইডি কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান, আইসিটি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. আব্দুল কাদের।

সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন আকাশ এবং এক্সিকিউটিভ নুসরাত জাহান মিতু। অনুষ্ঠানে অতিথিদের সামনে আইটি সোসাইটির কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন সাধারণ সম্পাদক সোহরাব হোসানে আকাশ।

প্রধান অতিথি অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ বলেন, আইটি সোসাইটির নবীনবরণ অনুষ্ঠানে কলেজের ২২টি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সীমাবদ্ধতা থাকলেও তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করা শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।"

আয়োজনে সেশন নেন ডাটা সলুয়েশন ৩৬০ এর সিইও নাজমুস সাকিব, আইসিটি বাংলা ডট কমের সিবিও এবং তিতুমীর কলেজ আইটি সোসইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আরিফ এম রাজন, ইউওয়াই ল্যাবের সিনিয়র ট্রেইনার এবং টিসিআইটিএসের সাবেক সহ-সভাপতি রোকন উজ জামান, সিএ সফটওয়্যার এক্সপার্ট টিসিআইটিএসের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

সমাপনী বক্তব্যে টিসিআইটিএস সভাপতি মোঃ মাইদুল ইসলাম বলেন, নবীনদের জন্য সারাবছরব্যাপী আমরা প্রজেক্ট ভিত্তিক লার্নিং ও ওয়ার্কশপের আয়োজন করবো, যাতে তারা আইটিতে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। এসময় তিনি চাকরির ক্ষেত্রে সফট স্কিলের প্রয়োজনীয়তা এবং আইটি সোসাইটিতে আসা শিক্ষার্থীদের বেনিফিট তুলে ধরেন।

Link copied!