× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১২:৫৫ পিএম

ওসমান হাদি হত্যা : দ্রুত বিচারের প্রত্যাশা ইবির ছাত্রনেতাদের

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১২:৫৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় থেকে তার সহযোগী আলমগীর হোসেনসহ আটক করা হয়েছে। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের।

প্রচার চালানোকালে ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাদির ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে তারা। পরবর্তীতে ওসমান হাদি মারা গেলে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। বিভিন্ন লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের।

জানতে চাইলে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি মো. শামীম বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুজন আসামি গ্রেপ্তার হওয়ার সংবাদে কিছুটা স্বস্তি অনুভব করছি। শুরু থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই নৃশংস ঘটনার প্রতিবাদ এবং বিচার দাবিতে সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে। 

তিনি আরও বলেন, তবে গ্রেপ্তারই যেন শেষ কথা না হয়; এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই ওসমান হাদির পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে এবং সমাজে একটি শক্ত বার্তা যাবে যে অন্যায় ও অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না।

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, হাদি ভাইয়ের হত্যার মূল আসামিকে গ্রেপ্তারের এই খবর আমাদের মাঝে কিছুটা স্বস্তি এনে দিলেও ভাই হারানোর শোক আমাদের কাটেনি। হাদির পরিবার ও দেশের এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে ঘাতকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কব্জায় আসা আমাদের ন্যায়বিচারের আশাকে পুনরুজ্জীবিত করেছে। গ্রেপ্তারই শেষ কথা নয়; আমরা বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। রাষ্ট্রের কাছে প্রত্যাশা থাকবে প্রভাবশালী মহলের চাপে বিচারিক কার্যক্রম যেন কোনোরকম বাধাগ্রস্ত না হয়। আমরা চাই না আর কোনো মায়ের বুক এভাবে খালি হোক।

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, ওসমান হাদি হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার হাদি হত্যার মূল আসামিদের বিচার করতে না পারলেও অবশেষে তারা গ্রেপ্তার হয়েছে, এটা স্বস্তির খবর। তবে যেহেতু বিদেশের মাটিতে তাদের আটক করা হয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় দ্রততম সময়ের ভিতরে তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 

তিনি আরও বলেন, আমরা আর কোনো কিছু চাই না, আমরা শুধু হাদি হত্যার আসামিদের ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই। সরকারের কাছে আহবান থাকবে, বিচারিক প্রক্রিয়া যেন বিলম্বিত না হয় সে ব্যাপারে নজর রাখতে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, বিশ্ববিদ্যালয়ের এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বরাবরের মতোই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে আসছে। হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই, তাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই বিদেশের মাটিতে হলেও হাদি হত্যার আসামিরা আটক হয়েছে। 

তিনি আরও বলেন, হাদি হত্যার মাধ্যমে একটি গোষ্ঠী সমাজে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমরা এই সরকারের প্রতি আস্থাশীল, যেকোনো মূল্যে তদন্ত শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা করছি।

Link copied!