× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:১২ পিএম

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোরম ও প্রাকৃতিক পরিবেশ তাকে মুগ্ধ করেছে এবং নববর্ষের এই আয়োজনে বাঙালি সংস্কৃতির চমৎকার উপস্থাপন সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুব শিগগিরই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত শিক্ষা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমানসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

দিনব্যাপী ক্যাম্পাসে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। মেলায় ছিল টেপা পুতুল, সখের হাঁড়ি, বাঁশ-বেতের সামগ্রী, রঙিলা পান, পাপড় ভাজা, কালাইয়ের রুটি, হাতপাখা আর্ট, নকশিকাঁথা, গরম জিলাপি, পান্তা-ইলিশ, শুভ হালখাতা, রিকশা আর্ট, খেলনার দোকানসহ বিভিন্ন স্টল। এছাড়াও কোরিয়ান স্টল, সাংবাদিকতা স্টল, বানর খেলা ও সাপ খেলার মাধ্যমে বৈশাখী সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ ফুটে ওঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!