× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১২:২৮ এএম

শাহবাগ থানায় হামলা: সাংবাদিক-ডাকসুনেতাসহ আহত ৮ 

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১২:২৮ এএম

হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ডাকসু নেতা  এবি জুবায়েরকে

হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ডাকসু নেতা এবি জুবায়েরকে

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত পৌনে ১০টার দিকে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহতরা হলেন—ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক (২৩), শিক্ষার্থী তানজিম (২১), সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) ও আলবি (২২)। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান, শাহবাগ থানার ভেতরে ওই পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কর্মী ও সাংবাদিকসহ আটজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আহতদের মধ্যে তিনজন সংবাদকর্মী এবং বাকি পাঁচজন শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শাহবাগ এলাকা থেকে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!