মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
শনিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য দেন ড. শহীদ আহমেদ, মাহমুদুল হাসান সোহেল, হারুনুর রশীদ, নুরুল আমিন, আসাদুর রহমান, তাফহীমুর রহমান বাকী, সেলিম উদ্দিন, মাহমুদুর রহমান সোহেল, হুসনা তাসনিমা আনজুম, সাইফুল্লাহ রুবেল, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান ও ফয়সালসহ অন্যান্য অতিথিরা। বক্তারা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন।

