× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৪১ পিএম

সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৪১ পিএম

সাবিকুন নাহার তামান্না।

সাবিকুন নাহার তামান্না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়েছেন।

তামান্না বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। ভোটে বিপুল জয় পাওয়ার আগে থেকেই তিনি আলোচনায় ছিলেন। নির্বাচনি প্রচারের শুরুতেই তার প্রচার বোর্ড ভাঙচুর করা হয় এবং তার ছবি বিকৃত করা হয়। তবে সেই বিকৃত ছবিকেই নিজের প্রচারের হাতিয়ার বানিয়ে তামান্না শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

গত ২৬ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’ ওই ঘটনায় ঢাবি শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে একে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও অংশগ্রহণ। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।

Link copied!