× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৭:২৭ পিএম

এমআইইউর আইন বিভাগের ৩৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৭:২৭ পিএম

বিদায়ী ছাত্রছাত্রীদের শিক্ষক ও অতিথিরা।  ছবি - সংগৃহীত

বিদায়ী ছাত্রছাত্রীদের শিক্ষক ও অতিথিরা। ছবি - সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আইন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী ছাত্রছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তুমি পেয়েছো তা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়াবে। আজকের এই বিদায় অনুষ্ঠানে এটাই আমাদের প্রত্যাশা।’

আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম, জেলা ও সেশনজ জজ মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ।

এছাড়া এতে আইন বিভাগের প্রফেসর ড. এ.বি.এম. মাহবুবুল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌসসহ বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

Link copied!