× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:১৬ পিএম

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:১৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চারটি হলের মধ্যে রয়েছে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও ফজিলাতুন্নেছা মুজিব হল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেল হলের পরিবর্তিত নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম জুলাই চব্বিশ জাগরণী হল, শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম শহীদ ফেলানী খাতুন হল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Link copied!