× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১১ পিএম

চুরির ঘটনায় কুবির দুই শিক্ষার্থীকে বহিষ্কার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১১ পিএম

আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া।

আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, কুমিল্লার একটি হোটেলে ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুবি শিক্ষার্থী আনাস আহমেদকে ক্যাম্পাসে এসে বহিরাগত কয়েক জন যুবক মারধর করে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে আনাস ও শামীম এই চুরির পথ বেছে নেন।
 
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাদের চুরির দৃশ্য ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে আনাস চুরির অভিযোগ স্বীকার করেন এবং তথ্যের ভিত্তিতে তার সহপাঠী শামীমের বাসা থেকে চুরি হওয়া ক্যামেরার লেন্স উদ্ধার করা হয়।

Link copied!