× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫০ এএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫০ এএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে আগামী ১৫ এপ্রিল থেকে। পরীক্ষাটি আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আদালত-সংক্রান্ত জটিলতা ও নীতিমালা পরিবর্তনের কারণে গত বছর এই পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। পরে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে বৃত্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তা চূড়ান্ত নয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে বরাদ্দ থাকবে।

প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে সর্বশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ খ্রিষ্টাব্দে। এর আগে ২০০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই পরীক্ষা চালু ছিল। পরে ২০০৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) চালু হলে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তখন পিএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

তবে গত বছর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী বছরের শেষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা স্থগিত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!