× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:১২ এএম

বাদপড়া শিক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা বোর্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:১২ এএম

বাদপড়া শিক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা বোর্ড

বিভিন্ন কারণে ৮ম শ্রেণি, দাখিল ৯ম শ্রেণি এবং আলিম ১ম বর্ষের বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।  

রোববার (১০ মে) বোর্ড থেকে প্রকাশিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ৎ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিবেচনায় এবং মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ সুযোগ দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আজ সোমবার (১১ মে) থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। ফি জমা হওয়ার পর তথ্য আপলোড বা এন্ট্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত।

এ সময়ে কেবল বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। তবে পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের ওয়েবসাইটে ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এ ছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!