× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:০২ পিএম

বাউবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:০২ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘অমর একুশ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার উজ্জ্বল প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়। তাদের ত্যাগ থেকে জাতি পেয়েছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রেরণা।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা-খচিত ব্যানার, ফেস্টুন ও আলপনায় সুসজ্জিত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এবং এর আশপাশে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস গাজীপুর ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়াও সারাদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Link copied!