× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৫৬ পিএম

বেরোবির নতুন উপাচার্য প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ এই প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসরগ্রহণের তারিখ পর্যন্ত তার নিয়োগের মেয়াদ থাকবে। এ ছাড়া তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য ‍সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!