ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্ত হচ্ছেন আরও দুই হাজার ৬৮৪ শিক্ষক-কর্মচারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৫৩ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত দুই হাজার ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী দুই হাজার ১৯৫ জন এবং কলেজ পর্যায়ের ৪৮৯ জন। এমপিওভুক্ত হচ্ছেন আরও দুই হাজার ৬৮৪ শিক্ষক-কর্মচারী।

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া দুই হাজার ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ১৯৫ এবং কলেজের ৪৮৯ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া বিএড স্কেল দেওয়া হচ্ছে ৮০৬ জনকে এবং উচ্চতর স্কেল তিন হাজার ৮৩৭ জনকে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মাউশি অধিদপ্তরে অনুষ্ঠিত জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত

সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্কুলের দুই হাজার ১৯৫ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩৮, চট্টগ্রামের ৬০, কুমিল্লার ৪৪, ঢাকার ৭১৫, খুলনার ৫৬, ময়মনসিংহের ৩০২, রাজশাহীর ৩৩০, রংপুরের ৮৮ এবং সিলেটের ১৬২ জন তালিকায় রয়েছেন।

কলেজের ৪৮৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৭, চট্টগ্রামের ২, কুমিল্লার ৫, ঢাকার ২০৯, খুলনার ৭৭, ময়মনসিংহের ১০, রাজশাহীর ৫৩, রংপুরের ৯৩, সিলেটের ১৩ জন তালিকায় রয়েছেন।

উচ্চতর স্কেল পাচ্ছেন তিন হাজার ৮৩৭ জন

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের তিন হাজার ৮৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৩৮৭ জন এবং কলেজের ৪৫০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮০৩, চট্টগ্রামের ৬২, কুমিল্লার ৪৩, ঢাকার ৩১৫, খুলনার ৩১৭, ময়মনসিংহের ৫৫১, রাজশাহীর ৫৫৪, রংপুরের ৬২৭ এবং সিলেটের ১১৫ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৯০, চট্টগ্রামের ১, কুমিল্লার ২৬, ঢাকার ৫১, খুলনার ৩৯, ময়মনসিংহের ৪১, রাজশাহীর ১৩৬, রংপুরের ৫৯ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

বিএড স্কেল পাচ্ছেন ৮০৬ জন

বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৮০৬ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৫, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ৫০, ঢাকার ১৫৮, খুলনার ৬৪, ময়মনসিংহের ১০৭, রাজশাহীর ১৫২, রংপুরের ১২২ এবং সিলেটের ৬২ জন রয়েছেন।