× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৫৬ পিএম

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা শুরু হয়। সরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থী ও পদ বিবেচনায় এটি দেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠু করতে কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশ্নফাঁস এবং ডিভাইস শনাক্তের জন্য কর্মকর্তারা তৎপর। এ ছাড়া কাজ করছেন পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কঠোর নজরদারির মধ্যেও প্রশ্নফাঁস চক্র সক্রিয় হয়েছে। রংপুরসহ কয়েক জেলা থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা প্রশ্নফাঁসের জন্য নয়, ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। এর ফলে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী লড়াই করবেন।
 

Link copied!