× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৫৬ পিএম

যেকোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল, দেখবেন যেভাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৫৬ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তা প্রকাশ করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, ফলপ্রকাশ নিয়ে মিটিং হয়েছে। এখন যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে। আশা করা যাচ্ছে আজ যেকোনো সময় ফল প্রকাশিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব কাজই শেষ। দুদিন আগেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। যাচাই-বাছাই চলছিল। পাশাপাশি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়টি তদন্ত চলছিল। গোয়েন্দা সংস্থা ও সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়া গেছে। এখন ফল প্রকাশে আর কোনো বাধা নেই।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সন্ধ্যার পর অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হতে পারে। নির্দেশনায় দেরি হলে কিছুটা দেরি হতে পারে। তবে মঙ্গলবার রাতেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

যেভাবে ফল জানা যাবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে তা জানতে পারবেন। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!