× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৫৯ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি চলাকালীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশনার চিঠি দেশের সব সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিটিআই), ইঞ্জিনিয়ারিং কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এবং সাপ্তাহিক ছুটি (১১-১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ছুটিকালীন কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করতে হবে।

এমন পরিস্থিতিতে প্রস্তুত করে রোস্টার তালিকা অনুযায়ী স্ব-স্ব কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী ব্যবস্থা করে এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালকে অবহিতকরণের জন্য বিশেষভাবে বলা হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!