ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:১৮ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন ঈদের পর মাউশি মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ জন্য বদলির মডিউলে এ বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়টিও সংশোধন করা হবে।