× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে পাঠঘাটতি পুষিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার স্কুল-কলেজেও অতিরিক্ত ক্লাসের সেই সিদ্ধান্ত আসতে পারে।

এমনটা হলে ঈদের পরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমবে। তবে সেটা কীভাবে কমবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে যাওয়া চিঠিতে তা উল্লেখ থাকতে পারে বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এ বিষয়ে জানাবেন। সিদ্ধান্তের পর এটা চিঠি আকারে দেয়া যায় কিনা আমরা চিন্তা করছি।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাঠঘাটতি পোষানোর পদক্ষেপের বাস্তবায়ন হতে যাচ্ছে। তাই ছুটি শেষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেওয়ার জন্য সব মাদ্রাসা প্রধানকে নির্দেশনা দেওয়া হয়।

Link copied!