× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৩৭ পিএম

এসএসসির কেন্দ্র সচিব হতে পারবেন যারা, বোর্ডের জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৩৭ পিএম

পরীক্ষা কেন্দ্র। পুরনো ছবি

পরীক্ষা কেন্দ্র। পুরনো ছবি

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সামনে রেখে কেন্দ্র সচিব সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (৩০ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, বোর্ড কর্তৃক অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র প্রতিষ্ঠান প্রধান কেন্দ্র সচিব হবেন। কোনো কারণে কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র সচিব হতে না পারলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এতে আরও বলা হয়, তবে কোনো শিক্ষক অথবা কোন কর্মকর্তার ছেলে-মেয়ে সংশ্লিষ্ট বোর্ডের কোনো কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্র সচিব হতে পারবেন না। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Link copied!