× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:১০ পিএম

শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বছর ও মাসের নাম হিসেবে সিলেক্ট  করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান।

বৈশাখী ভাতার বিল সাবমিটের ক্ষেত্রে কোন বছর, কোন মাস সিলেক্ট করতে হবে তা উল্লেখ করে ওই কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, এটি সিলেক্ট না করলে তথ্য আসবে না।

তিনি আরও বলেন, আমাদের মোট ২০ হাজারের মতো প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রায় ৪০০ প্রতিষ্ঠান এখনো বাকি আছে। যেকোনো কারণে এই শিক্ষকরা এখনও বিল সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করেছি। তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।

গত ২৭ মার্চ এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার আহ্বান জানানো হয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। 

এছাড়া গত ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

Link copied!