× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩৯ পিএম

মার্চের বেতন যেদিন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ প্রস্তাব পাঠানো হয়। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার সারসংক্ষেপ প্রস্তুতের কাজও চলমান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতা (মূল বেতনের ২০ শতাংশ) এপ্রিল মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, বেতন ও ভাতা ইএফটি (ইএফটি) পদ্ধতির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন বিল জমা না দেন, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সময়মতো এমপিওর অর্থ পাবেন না।

এ ছাড়া, জমা দেওয়া বিলের একটি কপি ডাউনলোড করে প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ প্রতিষ্ঠানে সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে, যা একটি স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!