এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর বণ্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন।
সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা বাবদ ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১৩ এপ্রিল স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২ হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ১৫ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বৈশাখী ভাতা উত্তোলন করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন