ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দিল দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি, বস্ত্র ও আবাসন খাতের ব্যবসায়ী সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

দবির -সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি সালমা চৌধুরী এবং মো. আরফান আলী, বিজনেস স্টাডিজ অনুষদের সন্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।