ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১০ মের মধ্যে এপ্রিলের বেতন ও উৎসব ভাতা পাবেন যে শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:১৫ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এবার এপ্রিল মাসের বেতন ও উৎসব ভাতা একসঙ্গে পেতে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, আগামী ১০ মের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং উৎসব ভাতা পরিশোধ করা হবে। এবার থেকে অর্থ ছাড়ের ক্ষেত্রে আর দেরি হওয়ার সুযোগ রাখা হচ্ছে না।

সূত্রটি আরও বলছে, এ নিয়ে কোনো ধরনের জটিলতা বা বিলম্বের বিন্দুমাত্র আশঙ্কা নেই। সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে প্রস্তাব পাঠানোর পরপরই দ্রুত অনুমোদনের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এরই মধ্যে এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের বিল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী চলতি মাসের ১৬ এপ্রিল বিকেল ৩টার মধ্যেই বিল সাবমিট করা হয়।

অন্যদিকে, কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ১৫ এপ্রিল ছাড় করা হলেও ২১ এপ্রিল পর্যন্ত তা ব্যাংক থেকে উত্তোলন করা সম্ভব হয়েছে। তবে দেরিতে ভাতা পাওয়ায় অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষক-কর্মচারীদের দাবি, উৎসব ও বেতন ভাতা সময়মতো নিশ্চিত করা হলে আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।