× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:০৩ পিএম

যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে বড় সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:০৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা সোমবার (০৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে রোববার (০৩ মে) হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতনের তথ্য আইবাস সফটওয়্যারেও যুক্ত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের বিষয়ে সব প্রসেস কমপ্লিট। আশা করছি, বুধ (৬ মে) অথবা বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে তারা বেতন পেয়ে যাবেন।

Link copied!