× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:১১ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির বিষয়ে সর্বশেষ তথ্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:১১ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার আপডেট নিয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির উত্তর পাওয়ার পর মাঠ পর্যায় থেকে বদলির তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

রোববার (১০ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি বলছে, টেলিটককে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী বদলি সফটওয়্যার প্রস্তুত রয়েছে কি না সেটি জানতে চাওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী সফটওয়্যার প্রস্তুত হলে বিষয়টি মাউশিকে অবহিত করতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, টেলিটককে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর দ্রুত মাঠ পর্যায় থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। টেলিটক যত দ্রুত চিঠির জবাব দেবে, তত দ্রুত তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছিলেন, শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম চলতি সপ্তাহের শেষ দিকে শুরু হতে পারে।

গত বুধবার স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।

প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে। সমস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা একই বিষয়ের শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বৎসর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।

আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে।

এ ছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলায় (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) বদলির আবেদন করতে পারবে। প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।

Link copied!